1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মাইক্রোবাস জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ মোট পাঠক

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। তারা হলো মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মো. তোফাজ্জল ও দিঘীরপাড় গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. রিজন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয়েছে তাদের বহনকারী মাইক্রোবাসটি।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাসড়কের সোনাপুর মোড়ে চেকপোস্ট বসানো হয়। মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী চালালে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এসময় দুুজনকে আটক করা হয়। এরা পেশাদার মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তারা গাঁজা সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে কালুখালী থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।