1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে বৃষ্টিতে সরবরাহ কমায় পেঁয়াজের কেজি ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ মোট পাঠক

রাজবাড়ীতে বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। গতকাল পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হলেও আজ সকালে বাজারে তা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, গত দুই দিনের অতিবৃষ্টির কারণে পাইকারি বাজারে সরবরাহ কমে গেছে। ফলে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১ হাজার ২০০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

রাজবাড়ীর স্থানীয় বাজারগুলোতে আজ ভালো মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দামের এই ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।

একাধিক ক্রেতা জানান, দৈনন্দিন রান্নায় অপরিহার্য পেঁয়াজের এমন দাম বৃদ্ধি স্বল্প আয়ের মানুষের জন্য মারাত্মক ভোগান্তি তৈরি করেছে।

ব্যবসায়ীরা বলেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে বলে তারা আশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।