1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ মোট পাঠক

রাজবাড়ীতে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা-বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে-প্রতি মণে দাম বেড়েছে ১২ শো টাকা

রাজবাড়ীতে এক দিনের ব্যবধানে  নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। আর প্রতি মণ পেঁয়াজের পাইকারী বাজারে  দর বেড়েছে ১ হাজার ২ শো  টাকা। গত কাল রাজবাড়ীর বড় বাজারে যে পেঁয়াজ  ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে সে পেঁয়াজ  আজ সকাল থেকে ৩০ টাকা বেড়ে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর হঠাৎ  উর্দ্ধগতির কারনে সাধারন ক্রেতারা পরেছেন বিপাকে। বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের  নজরদারী বাড়ানোর দাবী জানান ক্রেতারা। খুচরা ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, পাইকারী বাজারে পেঁয়াজের সরবরাহ কমতে থাকায় বাজার বৃদ্ধি পেয়েছে।প্রতি মণে ১ হাজার ২শ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।আর কেজিতে ৩০ টাকা বেড়ে এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তব নতুন পেঁয়াজ আগামী দশ দিন পরে বাজারে আসলে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।দাম বাড়ার কারনে বিক্রিও কমে গেছে বলে জানান তারা। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।