1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পাংশায় ৩৭০ টি গাঁজার গাছসহ এক চাষী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ মোট পাঠক
পাংশায় ৩৭০ গাঁজার গাছসহ এক চাষী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা উপজেলায় ৩৭০টি গাঁজার গাছসহ সাদ্দিউল মন্ডল (৩৬) নামে এক চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দিউল উপজেলার সরিষা ইউনিয়নের বাজেপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সাদ্দিউল মন্ডলের বাড়ির পাশের একটি মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “গাঁজার গাছ চাষের অপরাধে সাদ্দিউল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।