
০৩ ঠাকুরগাঁও-১আসনে উৎসবমুখর পরিবেশে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। আজ ২৯ অক্টোবর সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া আরও তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সকাল সাড়ে ৮টায় মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
তবে ভোটগ্রহণ চলাকালে কিছু বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ সামনে এসেছে। দানাবাড়িয়া আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে তিনজন ভুয়া ভোটার আটক।সদর উপজেলার চিলারং ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের একটি ভোটার স্লিপের ছবি সামনে এসেছে। ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থের স্লিপ যুক্ত করার অভিযোগও উঠেছে।সাথে কিছু কেন্দ্রে পোলিং অফিসারদের আইডি কার্ডে ছবি না থাকার বিষয়ে অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।আবার ডাব মার্কার প্রার্থীর এজেন্ট জামায়তের এজেন্ট হয়ে কাজ করছেন বলে বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন।
বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রয়েছে বলে জানা গেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করছেন ভোটাররা।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।