1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

সারের বাজারে অস্থিতিশীলতা: মেহেরপুরে বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারীকে অর্থদণ্ড

নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ মোট পাঠক
ganni
মেহেরপুরের গাংনীতে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। —ছবি: নাহিদ হোসেন

মেহেরপুরের গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে মেসার্স বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে এই অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ড) ধারা অনুযায়ী ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাংনী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকটের মাধ্যমে কৃষকদের হয়রানির যেকোনো অপচেষ্টা রোধে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।