1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বাক ও শারীরিক প্রতিবন্ধী নুরুন্নবীকে হুইলচেয়ার উপহার দিলেন মাহিন শিকদার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ মোট পাঠক

মানবিক সহায়তার অংশ হিসেবে বাক ও শারীরিক প্রতিবন্ধী নুরুন্নবীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন মাহিন শিকদার। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা নুরুন্নবীর হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

জানা যায়, নুরুন্নবীর অসহায়ত্বের কথা স্থানীয় এক সচেতন নাগরিক মাহিন শিকদারকে অবগত করেন। বিষয়টি জানার পর তিনি নুরুন্নবীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং তাঁর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করেন।

এ সময় মাহিন শিকদার বলেন, “অতীতেও আমি অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় ৩০টিরও বেশি হুইলচেয়ার উপহার দিয়েছি। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এর মধ্যে খামারিদের গরুর খাদ্য বিতরণ, বিধবা নারীদের জন্য সেলাই কেন্দ্র স্থাপন, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা উল্লেখযোগ্য।

মাহিন শিকদার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবিক উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।