ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেলের মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
৮ এপ্রিল, বুধবার বিকালে ইসলামপুর এলাকার কবির এন্ড সন্সকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চয়ন বড়ুয়া।
জানাগেছে, এক ব্যবসায়ী ফেনীর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের লক্ষে অবৈধ মজুদ করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ওই এলাকার কবির এন্ড সন্সে মজুদকৃত ৫০হাজার লিটার ভোজ্যতেল পাওয়া যায়। এসময় ওই ব্যবসায়িকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)
মোজাফ্ফর হোসেন বলেন, সবধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফেনীর সহকারি পরিচালক আছাদুল ইসলাম বলেন, অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে কবির এন্ড সন্স ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রেখেছে। অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।