1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত নাটক ‘খাঁচা’ মঞ্চস্থ হচ্ছে রাজবাড়ীতে

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ মোট পাঠক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত রচিত নাটক ‘খাঁচা’ মঞ্চস্থ হতে যাচ্ছে রাজবাড়ীতে। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
গহন থিয়েটার, রাজবাড়ী-এর আয়োজনে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন অনুপ কুমার ঘোষ। নাটকটির মূল ভাবনা ও প্রতিপাদ্য—“শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার”। আয়োজকদের পক্ষ থেকে নাটকটিকে “একটি মুক্তির গল্প, এক অনন্ত সংগ্রামের গল্প” হিসেবে তুলে ধরা হয়েছে।
নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার বিদ্রোহ, শৃঙ্খলমুক্তি ও মুক্তির চেতনাকে ধারণ করে নির্মিত ‘খাঁচা’ নাটকে মানুষের অন্তর্গত স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং শৃঙ্খল ভাঙার সংগ্রামের চিত্র মঞ্চায়িত হবে। নাটকটির মাধ্যমে সমাজ ও জীবনের নানা অদৃশ্য শৃঙ্খলের বিরুদ্ধে মানুষের জাগরণ ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পিতভাবে উপস্থাপনের প্রয়াস নেওয়া হয়েছে।
নাটকটির রচয়িতা ও নির্দেশক অনুপ কুমার ঘোষ, পরিচালক, গহন থিয়েটার, রাজবাড়ী। তিনি নাট্যপ্রেমী দর্শকদের প্রদর্শনীতে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।