বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচন-২০২৬-এ সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ইত্তেসাফ-আর-রাফি (রাফি শিকদার)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রাফি শিকদার ৫০ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন মাত্র ১ ভোট।ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯ ভোট বেশি পেয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন রাফি।
রাফি শিকদার বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের ছেলে।নির্বাচনে বিপুল ভোটের এই ব্যবধানকে ঘিরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যায়।
ফলাফল ঘোষণার পর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত ভিপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজয়ের পর রাফি শিকদার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,শিক্ষার্থীদের অধিকার ও যৌক্তিক দাবির পক্ষে কাজ করা এবং বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।