বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার পাকশী এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফিলিপনগর চর থেকে লালপুরের বিলবাড়িয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী অটোরিকশা যাচ্ছিল। অটোরিকশাটি লালন শাহ সেতুর টোল প্লাজা অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত অপর দুই যাত্রীকেও চিকিৎসার জন্য একই হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।