1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে দুর্গা ও সরস্বতী প্রতিমার মুখে লাঠির আঘাত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১৭ মোট পাঠক

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে নির্মাণাধীন দুর্গা ও সরস্বতী প্রতিমার মুখমণ্ডল ভাঙচুরের ঘটনা ঘটেছে। লাঠি দিয়ে প্রতিমা দুটির মুখমণ্ডলে আঘাত করা হয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি অরুণ কুন্ডু জানান, বানিবহ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে শত বছরেরও বেশি সময় ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এবারও পূজার আয়োজন চলছে। প্রায় দুই সপ্তাহ আগে প্রতিমাশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শুরু করেন। কয়েক দিন আগে মাটির কাজ শেষ করে তারা অন্যত্র চলে যান।

তিনি বলেন, মন্দিরের সামনে লোহার গ্রিল দেওয়া রয়েছে। সোমবার রাত ১০টার দিকে তার ছেলে ও ভাগ্নে কোদাল আনতে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। এ সময় লাইট জ্বালিয়ে তারা দেখতে পান, দুর্গা ও সরস্বতী প্রতিমার মুখমণ্ডল ভাঙা।

বিষয়টি জানাজানি হলে বানিবহ বাজার কমিটির নেতারা রাজবাড়ী সদর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। অরুণ কুন্ডুর ধারণা, মন্দিরের গ্রিলের বাইরে থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে প্রতিমা দুটির মুখমণ্ডল ভাঙা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বানিবহ বড় বাজারের দুর্গা মন্দিরটি বেশ সুরক্ষিত। গ্রিল করা ম‌ন্দির। তার সাম‌নে আবার কাপর টানা‌নো যা‌তে বাই‌রে থে‌কে প্রতীমা দেখা না যায়।  কয়েক দিন আগে প্রতিমাশিল্পীরা মাটির কাজ শেষ করে অন্যত্র চলে যান। এরপর রাতে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানা যায়।

ওসি বলেন, সুরক্ষিত মন্দিরে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রতিমা ভাঙচুরের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।