প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাটুরিয়া ফেরীঘাট দিয়ে নারীর টানে বাড়ী ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষ।
ধারনা করা হচ্ছে, এবার ঈদে এই নৌরুট ব্যবহার করে প্রায় ৫০ লাখ মানুষ নারী টানে বাড়ী ফিরবে।
সকাল থেকে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সাথে চাপ বাড়তে থাকে। যাত্রী ও চালকেরা জানান, ফেরীঘাটে ও মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই কোন ভোগান্তি। নিরাপদে স্বাচ্ছন্দে মানুষ বাড়ী ফিরতে পারছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোটবড় মিলিয়ে ১৭টি ফেরী ও ২২ লঞ্চ চলাচল করছে। আর পুলিশ বলছে, ফেরীঘাটে ও মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা জোরদার করতে পোশাকে ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।