1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ডিসেম্বরের নামে হাইপ তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে- এমপি বাবুল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ মোট পাঠক
50152

ডিসেম্বরের নামে হাইপ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ শহিদুল ইসলাম বাবুল।

 তিনি বলেন, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে পুনরায় নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।

রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় বাবুল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে একজন নিহতের ঘটনার জন্যও সংগঠনটিকে দায়ী করেন তিনি। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশের মানুষ সজাগ আছে এবং আমরা বিশ্বাস করি আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করবে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, যুবদল নেতা মুন্সী ইসারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।