1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

মেঘনা থানার এসআই তারেকের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬ মোট পাঠক

কুমিল্লার মেঘনা থানার এসআই এবিএম তারেকুর রহমানের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. কবির হোসেনের ছোট ভাই মো. খবির হোসেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় আইজিপি বরাবর এ অভিযোগ দাখিল করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মেঘনা থানার এসআই (নিরস্ত্র) এবিএম তারেকুর রহমান তুলাতলী বাজারে গিয়ে কবির হোসেনের কাছে মাদক ব্যবসায়ী লালচাঁন ও মোহাসিনের বাড়ির ঠিকানা জানতে চান। একপর্যায়ে কবিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মোহাসিনের বাড়িতে যান এসআই তারেক। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লালচাঁনের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযান শেষে এসআই তারেক ও কবির একসঙ্গে তুলাতলী বাজারে ফিরে একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন। এর তিন থেকে চার ঘণ্টা পর থানা থেকে ফোন করা হলে কবির একাই অটোরিকশায় করে থানায় যান। অথচ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁকে মোহাসিন ও লালচাঁনের বাড়ির সামনে থেকে দৌড়ে আটক করা হয়েছে। এজাহারের এ বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে কবিরের ছোট ভাই খবির হোসেন বলেন, তাঁর ভাই সম্পূর্ণ নিরপরাধ। মেঘনা থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। এ ধরনের মামলা দিয়ে তাঁদের পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় এসআই তারেকের ভূমিকা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খবির হোসেন। একই সঙ্গে তাঁর ভাইকে হয়রানি থেকে অব্যাহতি এবং পরিবারের নিরাপত্তা ও সম্মান রক্ষায় আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযুক্ত এসআই এবিএম তারেকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। একই সঙ্গে ওসির বক্তব্যকেই নিজের বক্তব্য বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “মাদক কারবারিকে সহযোগিতা করার অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনিও মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকার লোকজনও এসব বিষয়ে অবগত রয়েছেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।