1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ মোট পাঠক

বয়সের ভারে ন্যুব্জ বাবা সিদ্দিক শেখ। প্যারালাইসেস পক্ষাঘাতে আক্রান্ত হয়ে নিজেই এখন অনেকটা পরনির্ভরশীল। মা মেহেরা বেগমও ভুগছেন নানা রোগে। অথচ এই অসুস্থ দম্পতির জীবনের সবচেয়ে বড় দায়িত্ব মানসিক ভারসাম্যহীন ছেলে জাফর শেখকে আগলে রাখা। প্রায় এক যুগ ধরে ছেলেকে পরম মমতায় বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তারা। কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে এখন তারা প্রায় নিঃস্ব। নিজের ওষুধ কেনার সামর্থ্য নেই, ছেলের চিকিৎসা করাবেন কীভাবে—এই প্রশ্নই তাদের অসহায়ত্বের চরম দুর্ভোগ ফুটে উঠে ।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের সিদ্দিক শেখ ও মেহেরা বেগমের তিন সন্তানের মধ্যে বড় জাফর শেখ। একসময় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই তরুণের জীবনেও ছিল স্বাভাবিক ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখার পর মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দেয় তার মধ্যে। প্রথম দিকে মাঝেমধ্যে রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। হাতের কাছে যা পেতেন, তা দিয়েই অন্যদের আঘাত করার চেষ্টা করতেন।

স্থানীয়দের পরামর্শে ছেলেকে পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারীর ছত্রকান্দায় বিয়ে দেন বাবা সিদ্দিক শেখ। তাদের ধারণা ছিল, সংসারী হলে হয়তো সুস্থ হয়ে উঠবেন জাফর। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। বিয়ের পর তার আচরণগত সমস্যা আরও বাড়তে থাকে। স্ত্রীকে মারধর করতেন প্রায়ই। কবিরাজি, ঝাড়ফুঁকসহ নানা চেষ্টা করেও কোনো সুফল মেলেনি। পরে ফরিদপুর, ঢাকা, মাগুরা ও যশোরের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করা হয় পাবনা মানসিক হাসপাতালে। সেখানে কয়েক মাস চিকিৎসার পর আর্থিক সংকটে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হন তারা।

এরপর থেকেই শুরু হয় জাফরের বন্দিজীবন। টানা ১১ বছর ধরে ছোট্ট একটা ঘরে কখনও শিকলে বাঁধা আবার কখনও উন্মুক্ত অবস্থায় কাটছে তার দিন-রাত। প্রথমে বাড়ির একটি ঘরে আটকে রাখা হতো তাকে। কিন্তু ঘর ভাঙচুর ও মেঝের মাটি খুঁড়ে গর্ত তৈরি করায় পরে বাড়ির পাশে আলাদা একটি ছোট আধাপাকা চারচালা ঘর নির্মাণ করে সেখানে রাখা হয় তাকে। ঘরটিতে একটি চৌকি, জানালার পাশে ছোট একটি টেবিল। ঘরের ভেতরেই রয়েছে শৌচাগারের ব্যবস্থা। এই ছোট্ট ঘরটিই এখন জাফরের পৃথিবী। বাইরে যাওয়ার সুযোগ নেই, নেই স্বাভাবিক মানুষের মতো জীবনযাপনের অবকাশ। শিকলে বাঁধা অবস্থায় শিকল দিয়ে দেয়াল ঘোঁষে আবার কখনও গুঁতিতে দেয়াল ভেঙে ফেলায় মাঝে মাঝে শিকল খুলে দেওয়া হয়।

প্রতিদিন তার ঘর পরিষ্কার করেন মা মেহেরা বেগম। শেকল খোলা অবস্থায় জানালা দিয়েই দেওয়া হয় খাবার। কোনো দিন শান্ত থাকেন জাফর, আবার কোনো দিন মায়ের ওপরও আক্রমণ করেন। কয়েকবার তার মাথা ফাটিয়ে দিয়েছেন ছেলে। তবু সন্তানের প্রতি মায়ের মমতা কমেনি। নিজের শরীরের অসুস্থতা আর বয়সের ভার উপেক্ষা করেই ছেলের দেখাশোনা করে যাচ্ছেন তিনি।

জাফরের স্ত্রীকে নিয়েও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দুই পরিবারকে। তার ভবিষ্যতের কথা বিবেচনা করে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটানো হয়। এভাবেই চিকিৎসাহীন অসুস্থতার সঙ্গে সঙ্গে ভেঙে যায় জাফরের সংসারও।

ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিজেদের শেষ সম্বলটুকুও হারিয়েছেন বাবা সিদ্দিক শেখ। সামান্য জমিজমা বিক্রি করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। এখন নিজেই পক্ষাঘাতে আক্রান্ত। নিজের ওষুধ কেনার সামর্থ্য নেই, ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তার কাছে প্রায় অসম্ভব।

জাফরের মা মেহেরা বেগম বলেন, ‘সবাই ফেলে দিলেও আমি তো আমার ছেলেকে ফেলে দিতে পারি না। কাছে গেলে কখনো মারধর করে, আবার কোনো কোনো দিন শান্ত থাকে। কয়েকবার আমার মাথাও ফাটিয়ে দিয়েছে। কত জায়গায় চিকিৎসা করিয়েছি। চিকিৎসকেরা বলেছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা করালে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু এখন আমাদের আর সামর্থ্য নেই। আমরা দুজন যত দিন বেঁচে আছি, তত দিন ছেলেকে দেখাশোনা করছি। আমাদের মৃত্যুর পর ওর কী হবে—এই চিন্তায় রাতে ঘুম আসে না।’

জাফরের ছোট ভাই সুজন শেখের স্ত্রী বলেন, ‘আমি বিয়ের পর থেকেই তাকে এ অবস্থায় দেখে আসছি। আগে আমাদের ওপরও আক্রমণ করতেন। এখন ভয়ে তার কাছে যাই না।’

পক্ষাঘাতে আক্রান্ত বাবা সিদ্দিক শেখ বলেন, ‘যখন যে যেখানে নিতে বলেছে, অনেক কষ্ট করে ছেলেকে সেখানে নিয়ে চিকিৎসা করিয়েছি। জমিজমা বিক্রি করে সব শেষ করেছি। এখন নিজের ওষুধই কিনতে পারি না। ছেলের চিকিৎসা করাব কীভাবে? সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে আমার আবেদন, কেউ যদি ছেলেটার চিকিৎসার দায়িত্ব নিতেন, তাহলে জীবনের শেষ সময়ে অন্তত তাকে সুস্থ হতে দেখার আশা নিয়ে বাঁচতে পারতাম।’

তিনি জানান, কয়েক মাস আগে জাফরের নামে একটি ভাতা কার্ড হয়েছে। এ পর্যন্ত তিনবার ভাতার টাকা পেয়েছেন। তবে সেই অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব নয়। বোয়ালমারীর মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত সুমন রাফি মাঝেমধ্যে তাদের বাড়িতে এসে খাবার ও চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন। তার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিদ্দিক শেখ। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তাও অপ্রতুল।

এ বিষয়ে সুমন রাফি বলেন, ‘খবর পেয়ে আমি জাফর শেখের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে সহযোগিতা করি। কিন্তু জাফরের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সরকার কিংবা কোনো দাতব্য প্রতিষ্ঠান যদি তার চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।’

বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ এবং বেশ ব্যস্ত আছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা বা ভাতা কার্ডের ব্যবস্থা করা যায় কি না, তা দেখব।’

জয়দেবপুর বাজারের ওষুধ ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, জাফরের পরিবারের আর্থিক অবস্থা এখন ভালো নয়। সরকারি উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা গেলে সুস্থ জীবনে ফেরার সুযোগ তৈরি হতে পারে।

একটি অসুস্থ মানুষের জীবন কি এভাবেই চার দেয়ালের মধ্যে শিকলে বাঁধা পড়ে থাকবে? বয়সের ভারে নুয়ে পড়া বাবা-মায়ের দুশ্চিন্তা এখন শুধু ছেলের চিকিৎসা নয়, তাদের অবর্তমানে জাফরের দেখভাল করবে কে—সেই প্রশ্নও। চিকিৎসার অভাবে একজন মানুষ যেন সারাজীবন বন্দিদশায় কাটাতে বাধ্য না হন, সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। সমাজকল্যাণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের সামর্থ্যবান মানুষের সম্মিলিত সহযোগিতায় জাফরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ পরিচর্যার ব্যবস্থা করা এখন সময়ের দাবি। বাবা-মায়ের একটাই আকুতি—মৃত্যুর আগে যেন ছেলেকে অন্তত চিকিৎসার সুযোগ দিতে পারেন, দেখতে পারেন একটু স্বাভাবিক জীবনে ফিরেছে সে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।