1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ট্রাইব্রেকারে ১-০ গোলে চর মৌকুড়ী একাদশ চ্যাম্পিয়ন আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অনুষ্ঠিত মকবুলের দোকান আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চর মৌকুড়ী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে মকবুলের দোকান একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে দলটি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। এতে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর মৌকুড়ী একাদশ।

খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. চুন্নু মীর মালত, সাংবাদিক জহুরুল ইসলাম হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও আয়োজক কমিটির সদস্য মো. শামীম মৃধা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।