1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পাংশায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ মোট পাঠক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে নেতাকর্মী ও সমর্থকেরা পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা বারেক মোড়, পাংশা বাজারের কালীবাড়ি মোড়, টেম্পুস্ট্যান্ড ও পাংশা রেলগেট প্রদক্ষিণ করে পুনরায় বারেক মোড় হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এ সময় তাঁরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।