ফরিদপুরের ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভাঙ্গা থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা জোরদার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।