1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ মোট পাঠক
50150

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী শাহিদা আহমেদ দিপু।

 

রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নোয়াখালী রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

 

শাহিদা আহমেদ দিপু অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুরে তিনি ৪৯ দশমিক ৭৫ শতাংশ জমি কিনেছেন। এটিই তাঁর বসতভিটা ও শেষ আশ্রয়স্থল। কিন্তু তাঁর অনুপস্থিতির সুযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা ওই বাড়ি দখলে রেখেছেন। অভিযুক্ত সিরাজদৌলা একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে।

 

শাহিদার দাবি, তাঁর ছেলে আবদুর রহমান অপু ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হন। একপর্যায়ে সিরাজদৌলার কাছ থেকে তিন লাখ টাকা সুদে ঋণ নেন। পরে দুই লাখ টাকা পরিশোধ করলেও সিরাজদৌলা পুরো তিন লাখ টাকা দাবি করতে থাকেন। পরবর্তী সময়ে ছেলের অন্য পাওনাদারদের একত্র করে তাঁদের পাওনার দায়ভার নিজের নিয়ন্ত্রণে নেন সিরাজদৌলা বলে অভিযোগ করেন তিনি।

 

এ ছাড়া তাঁর পুত্রবধূ শিল্পী আক্তারের সঙ্গে সিরাজদৌলার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন কৌশলে তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন শাহিদা। এরপর তাঁর অনুপস্থিতিতে বসতবাড়িটি দখলে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে শাহিদা আরও অভিযোগ করেন, বাড়ি দখলের পর ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর মালিকানাধীন বাড়িটি অন্যের কাছে ভাড়া দিয়ে সেই অর্থও সিরাজদৌলা ভোগ করছেন। এতে নিজের কেনা সম্পত্তিতে প্রবেশ ও বসবাসের অধিকার হারিয়েছেন তিনি।

 

এ ঘটনায় প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলেও জানান শাহিদা। তবে মামলা দায়েরের পরও তিনি বসতভিটার দখল ফিরে পাননি বলে দাবি করেন।

 

শাহিদা আহমেদ দিপু বলেন, ছেলের ব্যবসায়িক ঋণের দায় কোনোভাবেই তাঁর ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি দখলের বৈধ কারণ হতে পারে না। ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা থাকলেও তাঁর বসতভিটা দখল, মালামাল বিক্রি কিংবা বাড়ি ভাড়া দিয়ে অর্থ ভোগ করার অধিকার কারও নেই। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের েএমন কর্মকান্ডে তিনি উদ্বিগ্ন। প্রভাবের কারণে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। বিষয়টি সরেজমিনে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, শাহিদার পরিবার তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন, যার পক্ষে যথেষ্ট সাক্ষী-প্রমাণ রয়েছে। জোরপূর্বক বাড়ি দখল এবং আদালতে চলমান মামলার তদন্তে পুলিশের প্রভাব খাটানোর অভিযোগও অস্বীকার করেন সিরাজদৌলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।