1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ছাগলনাইয়া সীমান্তে ব্যাগ ফেলে পালালেন ব্যক্তি, উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ মোট পাঠক
50179

ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার সময় টহলদল এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দেখতে পায়। এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে বিজিবির টহলদল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।   উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।