দীর্ঘ ৮ বছর হামের টিকা না দেওয়ার ফলে দেশে রোগটির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন করে হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
রবিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রকোপ বাড়লেও তা মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামের রোগীদের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে বিভিন্ন নতুন সংকট তৈরি হচ্ছে, যা মোকাবিলায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।