1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ মোট পাঠক

 রাজবাড়ীর বালিয়াকান্দির আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান ও বেতেঙ্গা-বাজার বেতেঙ্গা শ্মশানের কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা।

চুরির সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকালে মহাশ্মশান পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার।

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা বলেন, “রাজবাড়ীর মধ্যে সবচেয়ে সুসজ্জিত মন্দির ও মহাশ্মশান হচ্ছে আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান। মঙ্গলবার সকালে জানতে পারি বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসে দেখি পূজার সরঞ্জাম চুরি হয়েছে। পাশেই বেতেঙ্গা-বাজার বেতেঙ্গা শ্মশানের বেশ কয়েকটি মন্দির থেকে রুপার কানের দুল ও দানবাক্স খোয়া গেছে।”

এই চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, “চুরির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরের তালা ভেঙে চুরি করা হয়েছে। মন্দিরের কোনো বিগ্রহের ক্ষতি হয়নি। তবে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।