1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৭

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪২ মোট পাঠক
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৭
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৭

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৯৮টি ফ্লাইটে মোট ৩৯ হাজার ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এবারের হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী যাওয়ার অনুমতি পেয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে অর্ধেকের বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন এবং বাকি যাত্রীরা পর্যায়ক্রমে পৌঁছাবেন।

এদিকে, হজ বুলেটিনে জানানো হয়েছে—এ পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দু’জন মদিনায় মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবাই স্বাভাবিক কারণে মারা গেছেন।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে অবস্থানরত মেডিক্যাল টিম এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জনকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ ব্যবস্থাপনায় এ বছর ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ২৯৭টি হজ ভিসা ইস্যু করেছে বলে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।