1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ মোট পাঠক
শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী
শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে। সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আসামিদের প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া হলেও সরকার এ বিষয়ে সক্রিয় রয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রসিকিউশনের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি এই পরিবর্তনের পক্ষে নন। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

এছাড়া আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

তিনি আরও জানান, আগামী ১৭ মে মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত আইন নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে, যেখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা মতামত দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।