1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ মোট পাঠক
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। বর্তমানে মা ও চার সন্তানই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৩ মে) রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল-এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের বাসিন্দা হায়দার আলীর স্ত্রী বিথী বেগম কয়েকদিন আগে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পর্যবেক্ষণে স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় পরিবারের সম্মতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

জানা যায়, জন্ম নেওয়া চার নবজাতককে নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, নবজাতকদের সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিথী বেগমের পরিবার জানায়, তাদের আগেও ১০ বছর বয়সী একটি সন্তান রয়েছে। দীর্ঘ সময় পর একসঙ্গে চার সন্তানের আগমনে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আলী আহসান জানান, মা ও নবজাতকদের সুস্থ রাখতে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।