1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বাউলকুঞ্জের উদ্যোগে ‘শুভ আবির্ভাব’ অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১০ মোট পাঠক

প্রেম, মানবতা, আত্মদর্শন ও বাউল সাধনার শুদ্ধ চর্চাকে ধারণ করে রাজবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউলকুঞ্জের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘শুভ আবির্ভাব’। বাউলকুঞ্জ, রাজবাড়ীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী, বাউলশিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাউলকুঞ্জ, রাজবাড়ীর সভাপতি মহিউদ্দিন মিয়া (দোতারা বাবু)।

আয়োজকরা জানান, লালন-ভাবদর্শনের আলোকে আত্মঅন্বেষণ, চেতনার জাগরণ এবং শুদ্ধ ধারার বাউল সংগীতের চর্চা ও প্রসারের লক্ষ্যেই ‘শুভ আবির্ভাব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বাউলকুঞ্জ তার সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের শুভ সূচনা করছে।

বাউলকুঞ্জের সাধারণ সম্পাদক শারমিন খাতুন বলেন, “গুরুপথে সত্য জ্ঞানে, সৃষ্টি হয় মানবজ্ঞান”—এই চেতনাকে ধারণ করেই বাউলকুঞ্জ তার শুভ যাত্রার দ্বার উন্মোচন করছে। তিনি অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ী, সংস্কৃতিপ্রেমী ও বাউল অনুরাগীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

আজ শুক্রবার বিকেল ৫টায় রাজবাড়ীর আজাদী ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান বাউল সংস্কৃতির বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।