চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামের এক তরুনে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকালে উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন এলাকার একটি পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াসিনপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন সংলগ্ন একটি পাঁচতলা ভবনে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এদিকে তরুনে এমন মৃত্যু নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হলেও,পরকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়ে কানাঘুষা চলছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে।
এটি হত্যা নাকি আত্বহত্যা। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।