1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত, ২৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৮ মোট পাঠক

সারা দেশের ন্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার ১৬৮টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্রে দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে শিশুদের নিরাপদভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।