ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮১) আর নেই । ৩০ জুন, মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ফেনী শহরের রামপুরের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ছেলে খালেদ সাইফুল্লাহ মো. রাসেল বলেন, তাঁর বাবা দলমত নির্বিশেষে সকলকে সমান দৃষ্টিতে দেখতেন। তার মৃত্যুতে ফেনীবাসি একজন যোগ্য রাজনীতিবিদ, একজন আইনজ্ঞ ও সর্বোপরি একজন মানবিক মানুষকে হারিয়েছে। তার মাগফিরাত কামনা করে সকলের কাছে পিতার জন্য দোয়া চেয়েছেন তিনি। ফেনী জজকোর্টের আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, মরহুম হাফেজ আহম্মদ ১৫ বছর ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজনৈতিক পরিচয়ের বাহিরে আদালত অঙ্গনের জন্য তিনি একজন নিবেদীত মানুষ ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, যুদ্ধকালীন হাফেজ আহম্মদ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিএলএফ’র হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।