1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৩ মোট পাঠক
দুর্ঘটনার-খবর-পেয়ে-ঘটনাস্থলে-গিয়ে-নিজের-ছেলের-মরদেহ-দেখলেন-পুলিশ-সদস্য
দুর্ঘটনার-খবর-পেয়ে-ঘটনাস্থলে-গিয়ে-নিজের-ছেলের-মরদেহ-দেখলেন-পুলিশ-সদস্য

কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুটি যে নিজেরই ছেলে, তা জানতে পারেন পুলিশের টহলদলের গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হক। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকালে শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে জনতা স্কুল রোড এলাকায় এক স্কুলছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। টহলদলের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামসুল হক। সে সময় নিহত শিশুর পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা দেখতে পান, ট্রাকের নিচে প্রাণ হারানো শিশুটি শামসুল হকের ছেলে তুহিন। নিজের সন্তানের মরদেহ সামনে দেখে শামসুল হক ভেঙে পড়েন। উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়দের মধ্যেও শোকের আবহ তৈরি হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।