1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

মীরসরাইয়ে সাড়ে ৪০ হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৬ মোট পাঠক

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ হাজার ৫’শ পিস ইয়াবা ও ২০০ গ্রাম ভাঙ্গা গুড়া সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাস তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসময় মাদককারবারে জড়িত খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন খুলনা সদর থানা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), মো. শহিদুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন শেখ (২৮), মৃত আনসার আলী সিকদারের ছেলে মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫) কে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১টি কালো রংয়ের নোহা গাড়ী (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯) তল্লাশী করা হয়েছে। গাড়িটির পিছনের বাম সিটের পাদানীর নিচে বিশেষ কায়দায় তৈরি প্লেইন শীট দ্বারা আবৃত অংশের স্ক্রু খুলে তেলের ট্যাংকির একটি অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় সর্বমোট ৪০ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম ভাঙ্গা গুড়া উদ্ধার করা হয়। যার সর্বমোট ওজন- ৩ কেজি ৮৪৫ গ্রাম বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা টাকা। গাড়িতে যাত্রীবেশে থাকা মো. রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), মো. আলাউদ্দিন শেখ (২৮), মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫) কে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৩৫ লাক টাকা মূল্যের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় জব্দকৃত গাড়িটি মাদক পরিবহনের জন্য আলাউদ্দিন খুলনা জেলার রূপসা ব্রীজ থেকে চালিয়ে কক্সবাজার কলাতলী বীচে নিয়ে যায়। পলাতক আসামী শাহাবুদ্দিন গাড়ীটি মো. আলাউদ্দিন শেখ এর নিকট থেকে বুঝে নেয়। পলাতক আসামী শাহাবুদ্দিন ও আসামী মো. রবিউল উভয়েই জব্দকৃত গাড়ীটির পিছনের বাম সিটের পাদানীর নিচে বিশেষ কায়দায় তৈরী প্লেইন শীট দ্বারা আবৃত অংশে স্ক্রু দ্বারা তেলের ট্যাংকির সাথে বিশেষ কায়দায় চেম্বার বানিয়ে চেম্বারে লুকিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো রেখে দেয়। পরবর্তীতে ইয়াবা ভর্তি গাড়িটি মো. রবিউল ইসলাম (৪০), মো. আলাউদ্দিন শেখ (২৭) এবং মো. মোশারফ শিকদার জাম্বু ঢাকায় থাকা পলাতক আসামী রানা বেগ এবং রনি কে বুঝিয়ে দেওয়ার কথা ছিলো। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।