1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গৃহকর্মী প্রিয়া হত্যায় অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪১ মোট পাঠক

ফেনীর পরশুরামে গৃহকর্মী হত্যায় অভিযুক্ত শিক্ষিকা জাহেদা আক্তারের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন-বামাস।

৮ আগস্ট, শনিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পরশুরাম পৌর শহরের একটি বাসায় গৃহকর্মী ফারজানা প্রিয়াকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখে গৃহকর্তী জাহেদা আক্তার।
প্রথমে আত্মহত্যা বলে প্রচার করলেও বাসার সিসিফুটেজে দেখা যায় নির্যাতন করেই প্রিয়াকে হত্যা করে পালিয়েছে শিক্ষিকা জাহেদা আক্তার।
তার বিচার দাবি করেন বক্তারা।

বাংলাদেশ মানবাধিকার সম্মিলন’র চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে বক্তব্য দেন, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের
সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ,
জেলা ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভুঞা, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এমরান পাটোয়ারী, জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু ইউছুফ মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদুল হক খোকন, মানবাধিকার নেতা এম.এ দেওয়ানী, তালাশ প্রতিদিনের শাহজাহান সাজু, স্টার লাইনের প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ, ফেনীর সময় প্রতিনিধি শহীদুল ইসলাম, ভিওডির প্রতিনিধি রহমত আলী জাবেদ প্রমুখ।

প্রসঙ্গত, ২৩ জুলাই পরশুরামের মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তারের বাসা থেকে গৃহকর্মী প্রিয়ার (১৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম। নিহত ফারজানা আক্তার প্রিয়া নোয়াখালীর সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।