1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৩ মোট পাঠক

রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম পলাশ প্রামানিক (২৫)। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল গ্রামের আরজু প্রামানিকে ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে পলাশ প্রামানিক শহরের নতুন বাজার হতে বানীবহ-এর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় পোঁছালে বিপরীত থেকে আসা এ্যানী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই পলাশ নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহতের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে । পরিস্থিতি স¦াভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।