1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রিয়াজ‌উদ্দিন পাড়া যুব সমাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জুনিয়র রাইজিং স্টার 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন রিয়াজুদ্দিন পাড়ায় পঞ্চম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় জুনিয়র রাইজিং স্টার এফসি বনাম জুনিয়র পাওয়ার এফসি একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় জুনিয়র রাইজিং স্টার এফসি ১-০ গোলে জুনিয়র পাওয়ার এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সিয়াম একমাত্র গোলটি করেন।

ফাইনাল খেলা উদ্বোধন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন।

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. আলমগীর হোসেন, রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজের সমাজসেবক 

মো. জাকির শেখ, মমিন শেখ, সবুর শেখ, বাচ্চু শেখ শেখ, মো. সাব্বির হোসাইন প্রমুখ।

টুর্নামেন্টের বাস্তবায়নে ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি, রাজবাড়ী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।