1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে প্রত্যাশা থিয়েটারের ‘কবর’ নাটক মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৬ মোট পাঠক

পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী রচনা ‘কবর’ নাটকের মঞ্চায়ন করেছে প্রত্যাশা থিয়েটার রাজবাড়ী। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন গোলাম মোর্তজা সাগর এবং সহ-নির্দেশনায় সজীব সরকার। জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ীর সহযোগিতায় নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করা হয়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাসেল প্রামাণিক, জান্নাতুল সুলতানা, রেদওয়ান, মিতু আফরোজ তোয়া, শ্রেষ্ঠ দাস, জয়ী সরকার, আরশী নূর খেয়া ও সজীব সরকার।

নাটকের আলোক পরিকল্পনায় ছিলেন সৈকত বর্ধন সেতু ও জিহাদুর রহমান। আবহসংগীতে ছিলেন স্বপন আলী মৃধা। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সজীব, রাসেল, খেয়া ও জান্নাতুল। পোশাক পরিকল্পনায় ছিলেন খেয়া, জান্নাত, মিতু, জয়ী, রেদওয়ান ও শ্রেষ্ঠ।

নাটক মঞ্চায়ন দেখতে অতিথি সারিতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও সংগঠক ফকির জাহিদুল ইসলাম রুমন মঙ্গলনাট রাজবাড়ীর। রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল ,
তরুণ অভিনেতা ও সংগঠক রেজওয়ান হোসেন সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীন ও গ্রামবাংলার মানুষের মধ্যে যে গভীর, প্রেমময় ও আত্মিক সম্পর্ক ছিল, তাঁর সাহিত্যকর্মে তার অনন্য দৃষ্টান্ত ফুটে উঠেছে। ‘কবর’ নাটকেও গ্রামীণ জীবনের আবেগ, ভালোবাসা, বেদনা ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ ঘটেছে। জসীমউদ্দীনের সৃষ্টিকে মঞ্চনাটকের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এ ধরনের উদ্যোগ বাংলা সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

নাটকটির মঞ্চায়নে শিল্পীদের অভিনয়, আলোক পরিকল্পনা, আবহসংগীত ও মঞ্চসজ্জা দর্শকদের মধ্যে সাড়া জাগায়। পল্লীকবির কালজয়ী সৃষ্টিকে মঞ্চে জীবন্ত করে তোলার এই প্রয়াস রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

নাটকটির আয়োজনে সহযোগিতার জন্য জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।