1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কমরেড খায়রুর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ বাস্তবায়নের আহ্বান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ মোট পাঠক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতা কমরেড আল্লা নেওয়াজ মাহমুদ খায়রুর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ সময় তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গোলাম কাদের ও কমরেড মওলা বক্স, জেলা কমিটির নেতা কমরেড এনায়েত আলী, কমরেড গোলাম মোস্তাফা মুস্তাই, কমরেড মাহবুব রহমান, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক কমরেড সেলিম আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কমরেড খায়রু শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। কৃষক, শ্রমিক, ছাত্র ও যুবসমাজের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি বামপন্থীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিতেন।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি চলতে পারে না। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অসম বাণিজ্য চুক্তি বাতিল, বিদ্যুতের লোডশেডিং বন্ধ এবং সার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেতৃবৃন্দ কমরেড আল্লা নেওয়াজ মাহমুদ খায়রুর সংগ্রামী জীবন ও আদর্শকে স্মরণ করেন এবং তাঁর অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।