বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজবাড়ী জেলা কমিটির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে রাফসান খান রুমানকে সভাপতি এবং অমিত দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সানিউর রহমান।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গোলাম কাদের ও কমরেড সোলেমান আলী দলু। দলীয় পতাকা উত্তোলন করেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর ও সাংগঠনিক সম্পাদক সানিউর রহমান। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন আজাদ সিদ্দিকী মিলন।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাফসান খান রুমান। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, জেলা কমিটির নেতা কমরেড শফিকুল ইসলাম ও মাসুদ করিম, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক কমরেড সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ড্যানিশ এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন।
বক্তারা ছাত্রসমাজের অধিকার, শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র মৈত্রীর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
আলোচনা শেষে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাফসান খান রুমান সভাপতি, অমিত দাস সাধারণ সম্পাদক, আকরাম হোসেন সাফিন, সোহেল রানা ও আব্দুল মান্নান সরদার সহ-সভাপতি, তনিমা রানী দাস সহ-সাধারণ সম্পাদক, নূর জাহিদ জিতু সাংগঠনিক সম্পাদক, সজীব রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৈকত সরদার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন জ্যোতি দাস, রোমান আহমেদ, শিশির, জীবন শেখ, সবুজ রায়, সুমন্ত হালদার, নিশান সরকার, অপু বেপারি ও সাগর হালদার।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।