1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কালুখালীতে পুলিশের বিশেষ অভিযানে  ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ মোট পাঠক

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে  বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিসহ  ৮ জনকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃতদের  ৬ জন আদালতের সাজাপ্রাপ্ত এবং অপর ২ জন  ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালুখালী থানার একাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালুখালী থানার এসআই সোহেল মোল্লা। এ সময় এসআই নজরুল ইসলাম, এসআই জাকির হোসেন, পিএসআই সামিউল ইসলাম, এএসআই খালেকুজ্জামান, এএসআই আব্দুল আজিজ ও এএসআই জুয়েল মিয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গ্রেফতার হওয়া ৬ সাজাপ্রাপ্ত আসামি হলেন— উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে গফুর শেখ ওরফে গোপাল (৪০), হরিণাডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩৪), লস্করদিয়া গ্রামের দিয়ানত ফকিরের ছেলে মোস্তাকিন ফকির (৩৪), একই গ্রামের মো. লতিফ শেখের ছেলে আছির উদ্দিন শেখ (৩৩), চরনারায়নপুর গ্রামের মৃত ওমর আলী বেপারীর ছেলে সমেজ বেপারী (৩২) এবং একই গ্রামের মৃত রানু মন্ডলের ছেলে আ. হাই (৩৮)।

এছাড়া ওয়ারেন্টভুক্ত ২ আসামি হলেন— রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোহাম্মদ কালাম হোসেন খাঁর ছেলে আরিফ খাঁ (২৪) এবং মহেন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে গফুর শেখ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ জন সাজাপ্রাপ্ত ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ।  রবিবার দুপুরে ৮ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।