রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে আশিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে পরিচালিত অভিযানে বৈধ ডিলারশিপ ছাড়াই সার বিক্রির বিষয়টি নিশ্চিত হয়। পরে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক আশিকুল ইসলামকে এই দন্ড প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষিপণ্য ও কৃষি উপকরণ বিক্রয়ে অনিয়ম প্রতিরোধ, বৈধ ডিলারশিপ নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।