1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ মোট পাঠক

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাকিব মাহমুদ (১৯)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর লস্করপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাকিব মাহমুদ বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৫, জিআর নং-১৯৬/২৫) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারের পর রাকিব মাহমুদকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাংশা থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।