গাজীপুরে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ২৪লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, থানার ওসি হারুন অর রশিদ ও গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
রোববার বিকেল চারটার দিকে নগরের বাসন থানা এলাকার আউটপাড়া এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টের ব্যবসায়ী শফিকুল ইসলামের ব্যবসা পরিচালনাকারী সাইফুল ইসলাম ব্যাংকের শাখায় টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে
তিনটি মোটরসাইকেল যোগে ৬ দুর্বৃত্ত সাইফুলের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জিএমপির বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, এজেন্ট পয়েন্টের ২৪ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।