1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল ও গুলি উদ্ধার

সৈয়দ মনির, ফেনী
  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ মোট পাঠক

সৈয়দ মনির, ফেনী:
ফেনীতে যুবদল নেতার খামার থেকে একটি অত্যাধুনিক পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার, ১১ ফেব্রুয়ারি সকালে জেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে বদরুল আলমের গরু খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানাগেছে, ফেনী সদরের হকদি গ্রামে একটি গরু খামারে উপজেলা যুবদলের সদস্য ও দেলোয়ার হোসেনের ছেলে বদরুল আলম (৩৫) সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে তুলে। সেখানে নিয়মিত আড্ডা দিতেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার(৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই খামারে অভিযান চালায় ফেনী সেনাক্যাম্পের সদস্যরা। এসময় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও রাইফেলের চারটি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে এ সময় কেউ ছিলেন না, তাই কাউকে আটক করা যায়নি।

ফেনী থানার ওসি ফৌজুল আজিম বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুই যুবদল নেতার নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।