1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির অবরোধ, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ মোট পাঠক
রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির অবরোধ, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি
রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির অবরোধ, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রংপুর-৪ (হারাগাছ–কাউনিয়া–পীরগাছা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ঘণ্টা অবরোধের ফলে ঢাকার সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এ সময় পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসাও রাস্তায় বসে প্রতিবাদে অংশ নেন। অবরোধের কারণে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বেলা ৩টার দিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানাসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে এমদাদুল হক ভরসার সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ আমলে নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিকেল ৩টা ২০ মিনিটে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে তার প্রাপ্ত ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, দ্রুত পুনর্গণনা না হলে ব্যালট বাক্সে কারচুপির আশঙ্কা রয়েছে। তবে পুনর্গণনার মাধ্যমে যে ফলাফল আসবে, তা তিনি মেনে নেবেন বলেও জানান। একই সঙ্গে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় অবরোধের হুঁশিয়ারি দেন তিনি, যদি পুনর্গণনা প্রক্রিয়া শুরু না হয়।

অন্যদিকে, ওই আসনে বিজয়ী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, তার অন্তত ১০ জন কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পুনর্গণনার আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, হারাগাছ এলাকায় ভাঙচুরের অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও সদস্যদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবরোধ প্রত্যাহারের পর বিকেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পুনর্গণনার দাবিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।