কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলামের ছোট বোন ও ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস)-এর সাধারণ সম্পাদিকা নাছিমা বেগমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ জোহরের নামাজের পর কটিয়াদী
পৌরসভার কাহেতেরটেকী মহল্লার মৃত ফুল মিয়ার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিপিএস সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিবর্গ নাছিমা বেগমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি সমাজসেবায় অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই অসময়ে চলে যাওয়া স্থানীয় সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
স্মৃতিচারণমূলক আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৬ মে বুধবার দুপুর ১১. ৪০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।