কিশোরগঞ্জ প্রতিনিধি
চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদরের আজিম উদ্দিন স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এদেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১দলের প্রতীকে ভোট চাই আমরা।
নির্বাচনি জনসভায় সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে মেতে উঠছে, চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষ এসবে নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।
জনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। মামুনুল হক তার বক্তৃতার মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনি জনসভায় ১১ দলের প্রার্থীও বক্তব্য দেন। এসব তিনি উপস্থিত লোকজনের কাছে সদর ও হোসেনপুরের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।