এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের নিহত মোহাম্মদ বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ছুটে আসেন কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন
এ সময় নিহত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।