1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

সিংগাইরে আইনশৃঙ্খলা সভায় উত্তেজনা, দুদক সভাপতি বের করে দিলেন বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ মোট পাঠক

মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আপত্তির মুখে উপজেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ সভাকক্ষ ত্যাগ করতে বাধ্য হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
সভার শুরুতেই জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন অভিযোগ করে বলেন, “আমরা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা করতে পারি না।”
এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিউদ্দিন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী লাইলী বেগম তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছকে সভাকক্ষ ত্যাগ করার আহ্বান জানান।
এ সময় সভাকক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ সভা থেকে বের হয়ে যান।
ঘটনার পর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমি সিংগাইর উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি হিসেবে সভায় অংশ নিয়েছি।”
তবে স্থানীয় সূত্রে জানা যায়, তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, “নিয়ম অনুযায়ী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আইনশৃঙ্খলা কমিটির সদস্য। সে কারণেই তাকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যে আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, তা আমাদের জানা ছিল না। বিষয়টি পরবর্তী সভার আগেই সমাধানের চেষ্টা করা হবে।”

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।