1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কটিয়াদীতে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ মোট পাঠক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে হেরিংবোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে আরও একটি হেরিংবোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হ‌ওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।