1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে কটিয়াদীতে তোড়জোড়

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ মোট পাঠক

​আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জ ও কটিয়াদী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই আগমনকে রাজকীয়, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে কিশোরগঞ্জ ও কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​কিশোরগঞ্জে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, বর্তমান সরকার ‘জল যার, জলাশয় তার’—এই মূলনীতি বাস্তবায়ন এবং দেশের মৎস্য সম্পদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই জেলা সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

​উক্ত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, জেলা প্রশাসক সুহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল ও কিশোরগঞ্জ সদর আসনের এমপি মাজারুল ইসলাম। এছাড়া আরও যুক্ত ছিলেন জেলা বিএনপির নেতা ইসরাইল মিয়া, যুবদল নেতা জি. এস কসরুজ্জামান শরীফ, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের এমপি অ্যাডভোকেট জালালউদ্দিন, সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ।

​পরবর্তীতে কটিয়াদী উপজেলা হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা সব ধরনের সামাজিক ও অভ্যন্তরীণ মতভেদ ভুলে প্রধানমন্ত্রীর সফরকে সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​সভায় স্থানীয় এমপি অ্যাডভোকেট জালালউদ্দিন বলেন, “মঞ্চে কে আসন পেলেন বা পেলেন না—সেসব গৌণ বিষয় ভুলে আমাদের মূল লক্ষ্য হতে হবে ১৬ আগস্টের সফর সফল করা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করলে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সার্থক হবে।”

​অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম বলেন, দেশের সার্বিক অগ্রগতি অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমে এমপি জালালউদ্দিনের আন্তরিকতার প্রশংসা করে জানান, এলাকার যেকোনো উন্নয়ন প্রয়াসে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সব চ্যালেঞ্জ জয় করা সম্ভব উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

​বর্তমানে ১৬ আগস্টের ঐতিহাসিক সফর কেন্দ্র করে কিশোরগঞ্জ ও কটিয়াদী জেলা-উপজেলা জুড়ে ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।